×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ৪৪৩৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নারী সদস্য ও মাইক্রোবাসের চালক-সহ পাঁচজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কাজী আবদুল হামিদের তিন মেয়ে কাজী সালমা আক্তার (৫৮), আছমা বেগম (৫৬), কাজী নাছিমা বেগম (৬২) ও তার ছেলে হুমায়ুন কাজীর স্ত্রী কোমল বেগম (৭৫) এবং মাইক্রোবাসের চালক আলমগীর (৫০) ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নোমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুরগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে চাপা দিলে মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও চারজন নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় কাজী আবদুল হামিদ ছেলে হুমায়ুন কাজী, মেয়ে নাজমা বেগম ও খায়রুল আলম কাজী গুরুতর আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে ।
আহত তিনজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম আরও জানান, নিহতদের মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জোবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতদের জন্য পরিবার প্রতি ২৫ হাজার টাকা অনুদান এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat