×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ৪৩৪৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি (হিরা-মনিরুল পরিষদ)।
আজ বুধবার দুপুর ২টায় সভাপতি উপ-রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম (হিরা) ও সাধারণ সম্পাদক অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক চৌধুরী মনিরুল হাসানের নেতৃত্বে কমিটির সকল সদস্য জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র সম্মান প্রদর্শন করেন তারা। 
এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আনিকা, বি. এম. আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, জাহিদুর রহমান, অর্থ-সম্পাদক আকরাম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল শেখ, কার্যনির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম, দীপক চন্দ্র ঘরামী, আবু সালেহ মোহাম্মদ আসলাম, শামসুর নাহার খানম ও ইউসুফ মিয়া এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে  সভাপতি  মো. নজরুল ইসলাম (হিরা) ও সাধারণ সম্পাদক  চৌধুরী মনিরুল হাসান  সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat