×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ২৩৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলী বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা সৈন্যদের জন্য ‘হুমকি’ ছিল।
ইসরায়েলের সামরিক বাহিনী মধ্যরাতের পরপরই পশ্চিম তীরের উত্তর-পশ্চিমে তুলকারম শহর সংলগ্ন নূর শামসের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অভিযান চালানোর কথা জানায়।
তারা এক সংক্ষিপ্ত বার্তায় আরো বলেছে, অভিযানকালে সামরিক বাহিনীর জন্যে তাৎক্ষণিক হুমকি তৈরি করায় দু’জন সন্ত্রাসীকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ও বলেছে, নূর শামস ক্যাম্পে ইসরায়েলি হামলায় দুইজন নিহত এবং তাদের মৃতদেহ তুলকারমের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বুধবার ফিলিস্তিনি সশস্ত্র দলগুলোর শক্ত ঘাঁটি জেনিনে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদ কমান্ডারসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজায় ইসরাইল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে সহিংসতা তীব্র হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্য বা বসতি স্থাপনকারীদের দ্বারা কমপক্ষে ৪৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat