×
ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২২
  • ৫৭১০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি প্রতিনিধিদল চীন, ভিয়েতনাম এবং লাওস সফরের উদ্দেশ্যে বেইজিং পৌঁছেছেন। শুক্রবার বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ সফরের প্রকৃত ধরনের কথা উল্লেখ না করে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার বিমান বন্দরে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি পিয়ংইয়ংয়ের এ প্রতিনিধি দলকে স্বাগত জানায়। উত্তর কোরিয়ার বিকল্প পলিটব্যুরোর সদস্য কিম সং ন্যাম এ দলের নেতৃত দিচ্ছেন।
কেসিএনএ পরিবেশিত আগের প্রতিবেদনে বলা হয়েছিল প্রতিনিধি দল ভিয়েতনাম ও লাওস সফর করবে। তবে এ সফরের উদ্দেশ্য প্রকাশ করা হয়নি।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, কিমকে পিয়ংইয়ংয়ে ‘চীন বিশেষজ্ঞ’ হিসাবে গণ্য করা হয়ে থাকে এবং তিনি উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইল সুং এবং কিম জং ইলের একজন দোভাষী হিসেবে কাজ করেছেন।
বেইজিংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রতিনিধি দলটি বৃহস্পতিবার চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শক সংস্থার চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সাথে দেখা করেছে।
চীন হলো উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক সাহযোগী এবং ঐতিহ্যগতভাবে মিত্র দেশ। উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উন বেইজিংয়ের সাথে সম্পর্ক আরো জোরদার করার চেষ্টা করছেন এবং তিনি সিউলের ব্যাপারে তার বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য আরো তীব্র করেছেন।
বিশেষজ্ঞরা বলেছেন, বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বছরের পর বছর ধরে নিজ দেশের সীমান্ত বন্ধন রাখার পর উত্তর কোরিয়া আবার কূটনৈতিক কাজ শুরু করছে বলে ধারণা হচ্ছে।
এই মাসের শুরুর দিকে দেশটি উপ-পররাষ্ট্রমন্ত্রী পাক মিয়ং হো’র নেতৃত্বে একটি বিরল প্রতিনিধি দল মঙ্গোলিয়ায় পাঠায়।
উত্তর কোরিয়া লাওস এবং ভিয়েতনামের সাথে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে দেখা যায়।
উত্তর কোরিয়ার নেতা কিম ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শীর্ষ বৈঠক করেন। তবে ওই সম্মেলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat