×
ব্রেকিং নিউজ :
টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২২
  • ২৩৪৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শনিবার সেক্টর কমান্ডারস্ ফোরাস-মুক্তিযুদ্ধ’৭১  ‘জেনোসাইড ১৯৭১’র আন্তর্জাতিক স্বীকৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৃহত্তম গণহত্যার ব্যাপারে পশ্চিমা বিশ্বের নীরবতা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে। 
জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সকাল সাড়ে ১১টায় এই সেমিনার অনুষ্ঠিত হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
সেমিনারে সভাপতিত্ব করবেন ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার  ফর পীস এন্ড জাস্টিস বিভাগের পরিচালক (গবেষণা) ড. সঞ্জীব  হোসেন। 
আলোচনায় অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক হারুন হাবীব, প্রবীণ কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, গণহত্যা বিষয়ক গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রষ্টি মফিদুল হক, আমরা একাত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান, সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ একেএম শহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পীস এ্যন্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড ষ্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব.), শহীদ সন্তান ও প্রজন্ম ৭১’এর সভাপতি আসিফ মূনীর।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat