×
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ৬৫৭০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত অভিযুক্ত ৩৫ সোমালি জলদস্যুকে শনিবার মুম্বাইয়ে নিয়ে এসেছে। নৌ কমান্ডোদের হাতে গ্রেফতার হওয়ার কয়েকদিন পর তাদেরকে মুম্বাই আনা হলো।
নৌ কমান্ডোরা এসব জলদস্যুর ছিনতাই করা একটি বড় জাহাজ এবং সেখান থেকে বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছে। খবর এএফপি’র।
মাল্টিজ পতাকাধারী এমভি রুয়েন গত ডিসেম্বরে ছিনতাই হয়। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো সোমালি জলদস্যু কোনো পণ্যবাহী জাহাজ সফলভাবে ছিনতাই করে।
ভারতের কমান্ডোরা সোমালিয়া উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল (৪৮০ কিলোমিটার) দূরে ১৭ মার্চ জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ডেস্টয়ারার আইএনএস কলকাতা জাহাজ ছিনতাইয়ে অভিযুক্ত ৩৫ জনকে বহন করে শনিবার ভোরে মুম্বাই পৌঁছেছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে ‘আন্তর্জাতিক নীতিমালা ও প্রতিশ্রুতি মেনে চলা হয়েছে।
এএফপি’র সাংবাদিক ঘটনাস্থলে আটককৃতদের প্রত্যেককে হাতকড়া পরা অবস্থায় দেখেছেন।পরে তাদেরকে একটি পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
শনিবার সন্ধ্যা নাগাদ অভিযুক্ত এসব জলদস্যুকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের আইন অনুযায়ী, তারা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ মৃত্যুদ- বা যাবজ্জীবন করাদ- হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat