×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ২৩৪৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনি ভূখন্ড গাজায় দুর্ভিক্ষ ঢেকে ফেলায় সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ গাজায় গতকাল মঙ্গলবার রাতে ব্যাপক বোমাবর্ষণ করেছে।  
অবরুদ্ধ গাজায় জরুরি সাহায্যের প্রয়োজন এবং খাদ্য প্যাকেজ সংগ্রহ করতে গিয়ে ১৮ জন লোক মারা যাওয়ায় বিমান থেকে সহায়তা দেয়া বন্ধ করার জন্য হামাসের অনুরোধ থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা বিমান থেকে সাহায্য দেয়া অব্যাহত রাখবে। ইসরায়েলি স্থল বাহিনীর হামলার বাইরে থাকা গাজার শেষ আশ্রয় কেন্দ্র রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে আগুনের গোলায় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। প্রায় ১৫ লাখ মানুষ এই এলাকায় আটকে আছে। অনেকে দক্ষিণে মিশর সীমান্তের দিকে পালিয়ে গেছে।
সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং উত্তরে গাজা শহরে ধোঁয়া উঠতে দেখা গেছে। যেখানে ইসরায়েলি সেনারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে শহরের বৃহত্তম হাসপাতালে হামলা চালিয়ে আসছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ভোরে বলেছে, রাফাহ ও তার আশপাশে ইসরায়েলি বিমান হামলায় নিহত তিনজনসহ সারারাত হামলায় ৬৬ জন নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat