×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৯
  • ২৪৩৪৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার একটি বাস সেতু থেকে একটি গভীর গিরিখাদে পড়ে আগুন ধরে যায়। এতে বাসটির ৪৬ যাত্রীর মধ্যে ৪৫ জন নিহত হয়েছে। পরিবহন মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় আট বছর বয়সী এক শিশু প্রাণে বেঁচে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাড়িটি বতসোয়ানা থেকে দেশটির উত্তরাঞ্চলীয় মোরিয়ার দিকে যাচ্ছিল।
বিবৃতিতে আরো বলা হয়, ধারণা করা হচ্ছে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে আগুন ধরে যায়। এতে ৪৫ জন প্রাণ হারায়।
দুর্ঘটনার পর সেখানে গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে অনেকের লাশ এবং জীবিতাস্থায় এক শিশুর উদ্ধার করা হয়। সেখানে অনেকের লাশ বাসের ভিতরে আটকে এবং কিছু লাশ ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই ঘটনায় বাসটিতে আগুন ধরে যাওয়ায় কিছু লাশ এমন বিভৎসভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা যায়নি।
পরিবহন মন্ত্রী সিন্দিসিয়ে চিকুনগা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat