×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ২৩৪৩৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পেল স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকা দ্বিতীয় সেশন শেষে ৫৮ ওভারে ২ উইকেটে ২১৪ রান করেছে। প্রথম সেশনে বিনা উইকেটে ৮৮ রান করেছিলো সফরকারী শ্রীলংকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকান ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট শিকার করতে পারতেন অভিষেক টেস্ট খেলতে নামা বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ব্যক্তিগত ৯ রানে স্লিপে ক্যাচ দিয়েছিলেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকা। কিন্তু সেটি তালুবন্দি করতে পারেননি মাহমুদুল হাসান জয়।
এরপর ১৬তম ওভারে সরাসরি থ্রোতে উইকেট ভাঙ্গতে না পারায় শ্রীলংকার আরেক ওপেনার দিমুথ করুনারতœকে ব্যক্তিগত ১৮ রানে আউট করতে পারেননি মেহেদি হাসান মিরাজ।
২২তম ওভারে আবারও উইকেট বঞ্চিত হন হাসান। ২২ রানে ফাইন লেগে করুনারতেœর ক্যাচ ফেলেন সাকিব আল হাসান। বল সাকিবের হাত ফসকে ছক্কা হয়।
জীবন পেয়ে হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেনন মাদুশকা। রান আউট হবার আগে ৬টি চারে ১০৫ বলে ৫৭ রান করেন তিনি।
দলীয় ৯৬ রানে উদ্বোধনী জুটি পতনের পর শ্রীলংকার স্কোর ২শ পার করেন করুনারতেœ ও তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। জুটিতে ১১৪ রান যোগ হবার পর করুনারতেœকে শিকার করে প্রথম টেস্ট উইকেটের দেখা পান হাসান। ৮টি চার ও ১টি ছক্কায় ১২৯ বলে ৮৬ রান করেন করুনারতেœ।
করুনারতেœ ফেরার পর অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে চা-বিরতিতে যান  কুশল। ৭টি চার ও ১টি ছক্কায় কুশল ৬৫ ও ম্যাথুজ ১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হাসান ৩৩ রানে ১ উইকেট নেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat