×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ২৩৪৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ মঙ্গলবার সতর্ক করে বলেছে, ইসরায়েল সিরিয়ার দামেস্কোতে দেশটির কনস্যুলেট ভবনে হামলায় উচ্চ-পর্যায়ের ইরানী বিপ্লবী গার্ডদের (আইআরজিসি) হত্যার জন্য ‘চরম শাস্তি’ পাবে।
গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের সাথে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে গুলি বিনিময় করছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘অবশ্যই, শত্রুদের শাস্তি ও প্রতিশোধ না নিয়ে এই অপরাধকে ক্ষমা করা যাবে না।’
আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং আরেকজন উচ্চ পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমিসহ সাতজন আইআরজিসি সদস্য নিহত হয়েছে।
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,
হামলায় ১১ জন নিহত হয়েছে, যার মধ্যে আট ইরানি, দু’জন সিরিয়ান এবং একজন লেবানিজ। এদের সবাই যোদ্ধা।
হিজবুল্লাহ বলেছে, জাহেদি ‘লেবাননে প্রতিরোধের কাজকে বিকাশ ও অগ্রসর করার জন্য বহু বছর ধরে সমর্থন, ত্যাগ এবং অধ্যবসায়কারী প্রথম একজন।’
অবজারভেটরি জানিয়েছে, জাহেদি প্যালেস্টাইন, সিরিয়া এবং লেবাননের জন্য ইরানের অভিজাত কুদস ফোর্সের নেতা হিসেবে কাজ করেছিলেন। তিনি তার সহযোগী এবং তিনটি দেশের একই কুদস ফোর্সের প্রধান স্টাফসহ নিহত হয়েছেন।
ইসরায়েল বলেছে, তারা প্রকাশিত রিপোর্ট সম্পর্কে এই মুহুর্তে কোন মন্তব্য করবে না, তবে ইরানি কর্মকর্তারা গাজা যুদ্ধের কারণে ইসরায়েল এবং ইরানের মিত্রদের সঙ্গে আরও সহিংসতার আশঙ্কায় কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat