×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ৩৪৩৪৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার  এখন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়কের পারিশ্রমিক বাড়ানোয় অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে গেছেন শান্ত।
সর্বশেষ বোর্ড সভায়, অধিনায়কের পারিশ্রমিক ৪০ হাজার থেকে ১ লাখ করা হয়েছে। বর্তমানে তিন ফরম্যাটেই খেলেন শান্ত। ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রতি মাসে ৭ লাখ ৯০ হাজার পারিশ্রমিক পান শান্ত। এবার অধিনায়ক হিসেবে অতিরিক্ত আরও ১ লাখ টাকা পারিশ্রমিক পাবেন তিনি। এতে প্রতি মাসে শান্ত সর্বমোট পাবেন ৮ লাখ ৯০ হাজার টাকা। তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে সাকিবের পারিশ্রমিক ৭ লাখ ৯০ হাজার টাকা।
তিন ফরম্যাটের অধিনায়ক হলেও, শুধুমাত্র একটি ফরম্যাটের পারিশ্রমিক পাবেন শান্ত।
এ বছর ক্রিকেটারদের বেতন বাড়ানো না হলেও ম্যাচ ফি ও অধিনায়কের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। টেস্ট ম্যাচ ফি ৬ লাখ থেকে ৮ লাখ, ওয়ানডেতে প্রতি ম্যাচ ফি ৩ লাখ থেকে ৪ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ থেকে আড়াই লাখ করা  হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat