×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৪৫৫১৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাপলা মার্কেটে (হকার্স মার্কেট) আজ অগ্নিকান্ডে ১৫ দোকান ভস্মীভূত হয়েছে। সকাল সাড়ে ৭ টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট, শাজাহানপুর ও কাহালু ফায়ার স্টেশনের ৪টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট প্রায় ২ ঘন্টায়  আগুন নিয়ন্ত্রণ আনে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানের বেশিরভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানার। সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকান্ডের বিষয়টি জানতে পাওয়া যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১৫ দোকান পুড়ে যায়। প্রতিটি দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। এতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে তারা।
মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ জানান, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার গেঞ্জি প্যান্ট ছিল। সব পুড়ে গেছে । ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ৭ টি ছাপাখানা ব্যবসায়ীর বলে জানান আল আমিন নামে ভুক্তভোগী।
তিনি বলেন, আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল।
জেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৭ টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। পরে বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারি পরিচালক মঞ্জিল হক বলেন, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat