×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ২৩৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা আজ বলেছেন, দেশের জন্য কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আজ বিকেলে দ্বিপাক্ষিক বৈঠক শেষ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের জনগণের জীবনমান বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তিনি (শেখ হাসিনা) কঠোর পরিশ্রম করছেন।
তিনি বলেন, গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার মধ্যে একটি সৌহার্দ্যপুর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তাঁদের মধ্যে ব্যক্তিগতভাবে  অত্যন্ত  চমৎকার সম্পর্ক বিদ্যমান ।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাজিল ও ঢাকায় দারিদ্র্য বিমোচনের মতো একই ধরনের সামাজিক ও উন্নয়ন ইস্যু রয়েছে।
তিনি বলেন, ‘দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, ক্ষুধার সমতা এবং সামাজিক উন্নয়নের অগ্রগতির মতো অনেক ক্ষেত্রে আমাদের একই অবস্থান রয়েছে। সুতরাং, আমাদের অনুরূপ এজেন্ডাগুলো আমাদের জন্য অনেক বেশি  সহায়ক হবে।  
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তারা সব বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং ভারসাম্যপূর্ণ বাণিজ্যের নতুন ক্ষেত্রগুলোতে সহযোগিতার নতুন উপায় ও নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করেছেন।
শেখ হাসিনাকে ব্রাজিল সফরে  ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট  লুলার  আমন্ত্রণ নিয়ে ঢাকায় এসেছেন দেশটির পররাস্ট্রমন্ত্রী ভিয়েইরা।
২০২৩ সালে, রাষ্ট্রপতি লুলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক  করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat