×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ২৩৫০৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ অতিরিক্ত যাত্রী বহনের দায়ে একটি লঞ্চ, অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে দুটি বাল্কহেড এবং একটি স্পিডবোটকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ।
অভিযানকালে নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী  লঞ্চ ক্রিস্টাল ক্রুজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা পণ্যবাহী দুটি বাল্কহেডে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে মোট ৪০ হাজার টাকা ও একটি স্পিডবোটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ জানান, ঈদে ঘরমুখো মানুষের নৌপথে চলাচল নির্বিঘœ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat