×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৬৫৭১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদের আনন্দ মানুষের মধ্যে আছে কী নাই- সেটা মার্কেটে গিয়ে পরিদর্শনের জন্য বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 
আজ বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ন করেছেন- সেটা কাগজে দেখার দরকার নেই, তা বাস্তবে রূপান্তরিত হয়েছে। ঈদের আনন্দ মানুষের মধ্যে আছে কী নাই- সেটা মার্কেটে গিয়ে পরিদর্শন করুন। 
তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। এজন্য বিএনপি এখন হতাশার মধ্যে ভুলভাল বলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলা ও গুজব ছড়ানোরচেষ্টা করছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর বিএনপি অবৈধভাবে ক্ষমতায় গিয়ে জামায়াতকে সাথে নিয়ে দেশ পরিচালনা করেছে। এতে তারা বাংলাদেশকে বারবার ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়েছিল। বিএনপি’র অপরাজনীতি বিষয়ে জনগণকে সতর্ক করার জন্য অপশক্তির বিষয়ে কথা বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat