×
ব্রেকিং নিউজ :
বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৫৪৫৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদে মানুষ পরিবার পরিজন নিয়ে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছেন।মন্ত্রী আজ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিগত দিনের তুলনায় এবারের ঈদে ট্রেনযাত্রা নিরাপদ ও নির্বিঘœ হয়েছে। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করার সামগ্রিক চেষ্টা করেছি, তাই সফল হয়েছি। মিডিয়ার মাধ্যমে পুরো জাতি এবার দেখেছে কতটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরেছে। যাত্রীরা নিজেরাই তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেছেন- এবারে তারা স্বস্তিতে পরিবার পরিজন নিয়ে ট্রেনে বাড়ি ফিরেছেন।’
তিনি বলেন, ‘ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের ফিরতি টিকিট দেওয়া হয়েছে, যাতে মানুষ ঈদ করতে যেরকম স্বাচ্ছন্দ্যে বাড়িতে গিয়েছে, ঠিক একইভাবে তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে পারেন। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে।’
এসময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat