×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ২৩৫০৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ ঈদের দিন সকাল থেকেই ভীষণ ব্যস্ত টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। তবে এক ফাঁকে সময় করে নিজের পরিকল্পনা জানাতে ভুললেন না। আনন্দবাজার অনলাইনকে দেয়া এ সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন কীভাবে দিনটা কাটাচ্ছেন? 
এসময় নুসরাত বললেন, ‘পরিবারের সঙ্গেই দিনটা কাটানোর ইচ্ছে রয়েছে। তার সঙ্গে খাওয়াদাওয়ার ব্যবস্থাও করছি।’ যশ ও ছেলের জন্য একাধিক পদ রান্না করেছেন তিনি। এসম্পর্কে নুসরত বলেন, ‘বিরিয়ানি, সেমাই ফিরনি আর কবাব বানিয়েছি। আশা করি খাবারগুলো ওদের পছন্দ হবে।’
তবে ঈদের দিনে যেন একটু হলেও মনখারাপ অভিনেত্রীর। কারণ উৎসবের দিনে তার বাবা-মা অনেক দূরে রয়েছেন। নুসরাত বললেন, ‘মা-বাবাকে আজ খুব মিস করছি। তারা মক্কায় গিয়েছেন। তবে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি।’
নুসরাতকে সর্বশেষ ‘সেন্টিমেন্টাল’ সিনেমাতে দেখা গেছে। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিনা-সেই বিষয়ে কোনো কিছু বলেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat