×
ব্রেকিং নিউজ :
সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ৫৭১৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লাল সমকিম বমকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাকে লালমনিরহাট ২৫০ শয্যার হাসপাতালে যোগ দিতে বলা হয়েছে।  
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বান্দরবানের সিভিল সার্জন মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই হাসপাতালের নার্স দীপালি বাড়ৈকেও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএনএম) দপ্তর থেকে জনস্বার্থে গত সোমবার তাদের তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা বলেন, নাথান বমের স্ত্রী ও দীপালি বাড়ৈর সঙ্গে কেএনএফের যোগাযোগ আছে বলে সন্দেহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের মাধ্যমে কেএনএফের বিরুদ্ধে চলমান অভিযানসংক্রান্ত তথ্য পাচার হওয়ার আশঙ্কা আছে। এ কারণে তাদের বদলি করা হয়েছে। 
খোঁজ নিয়ে জানা যায়, লাল সমকিম বমকে এর আগে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি তখন দাবি করেছিলেন, তার স্বামীর সঙ্গে কয়েক বছর ধরে তার যোগাযোগ নেই।  
স্থানীয় সূত্রে আরও জানা যায়, কেএনএফ প্রধান নাথান বমের বাড়ি রুমা বাজারসংলগ্ন ইডেনপাড়া। যেখানে নাথান বমের কৈশোর কেটেছে। সেখানে কাঁচা-পাকা একটি টিনশেড ঘরে থাকতেন নাথান বম। নাথানের মা-বাবা কেউ বেঁচে নেই। নাথানের স্ত্রী লাল সমকিম বম, তাদের দুই সন্তান স্কেন্ডি বম (৫) ও স্কলার বম (১৫)। স্কলার বর্তমানে ভারতের মিজোরামে মামার বাড়িতে থেকে পড়ালেখা করছে। স্কেন্ডি স্থানীয় একটি স্কুলে প্রাক-প্রাথমিকে পড়ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat