×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ২৩৪৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড সিনেমা ‘মার্ডার’ মুক্তির পর ২০০৪ সালে প্রায় হইচই ফেলে দিয়েছিলো। অনুরাগ বসুর পরিচালিত এ সিনেমা দিয়েই ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াতের অভিষেক হয়েছিল। এ সিনেমায় দুজনের মুহুর্মুহু চুম্বন দৃশ্য এবং রষায়নের কথা মনে হলে যেন আজও দর্শক হৃদয়ে ঝড় উঠে। তবে ওই পর্যন্তই। তারপর আর ইমরান-মল্লিকাকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। ‘মার্ডার’-এর সেটে নাকি তাদের তুমুল ঝগড়া হয়েছিল। সম্প্রতি দীর্ঘ ২০ বছর পর ক্যামেরার সামনে চুমু না খেলেও জড়িয়ে ধরতে দেখা গেলো ইমরান-মল্লিকাকে।   
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১১ এপ্রিল, বৃহস্পতিবার আনন্দ পণ্ডিতের মেয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। শুধু তাই নয়, ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দিয়েছেন তারা।
মল্লিকার কোমরে হাত রেখে ক্যামেরার সামনে দাঁড়ান ইমরান। পরে আলাদা করে মল্লিকার সঙ্গে কথা বলতে এবং জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় ইমরান হাশমিকে। বেশকিছুক্ষণ কথাও হয় তাদের।
তবে বিয়ের অনুষ্ঠানে ইমরান-মল্লিকাকে একসঙ্গে দেখা গেলেও আর কোনও ছবিতে তারা ফের একসঙ্গে কাজ করবেন কিনা, এবিষয়ে তারা কেউই কোনও মন্তব্য করেননি।
‘মার্ডার’- মুক্তি পাওয়ার পর এক সাক্ষাৎকারে ইমরান হাশমি তার প্রথম সিনেমার অভিনেত্রীকে নিয়ে ভালমন্দ কথা বলেছিলেন। সে সময় অভিনেতা বলেছিলেন, মল্লিকার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় তার জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা।
শুধু তা-ই নয়, মল্লিকার হলিউড সফর নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অভিনেতা। পরে করণের শোয়ে এসে মল্লিকাও এর পাল্টা জবাব দেন। ইমরানকে আক্রমণ করে বলেন ‘হিস’ সিনেমার সাপটিও ওর থেকে ভালো চুমু খায়।
মল্লিকার সঙ্গে ‘মার্ডার’ ছবির পর একের পর সেসময় বলিউডের এক ছবিতে চুম্বনের দৃশ্যে রেকর্ড গড়েছিলেন ইমরান হাশমি। রাজ থ্রি-তে ‘লং কিসার’-এর রেকর্ডও রয়েছে তার। এষা গুপ্তাকে তিনি টানা ২০ মিনিট চুমু খেযেছিলেন।
ইমরানকে শেষবার দেখা গিয়েছে সারা আলি খানের সঙ্গে ‘অ্যায় বতন, মেরে বতন’ ছবিতে। তবে মল্লিকা শেরাওয়াত অবশ্য বহুদিন হল অভিনয় দুনিয়া থেকে দুরেই রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat