×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৫
  • ৪৩৫০৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরান বলেছে, ইসরায়েলে হামলার কয়েকদিন আগেই তেল আবিবকে সতর্ক করা হয়েছিল। এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি নিশ্চিত করার লক্ষ্য থাকায় তেহরান ওয়াশিংটনকে হামলার বিষয়ে সতর্ক করেনি।
আজ সোমবার সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক, জর্ডান ও ইরাকের সামরিক কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন আগে ব্যাপক আকারে নোটিশ দিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, হামলা চালানোর বিষয়ে ইরান প্রতিবেশী দেশ ও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে ৭২ ঘণ্টার নোটিশ দিয়েছিল।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা হামলার আগে ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই কথা বলেছিল।
তুরস্কের এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ‘ইরান বলেছে, সিরিয়ায় তাদের দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিশোধমুলক এই হামলা করা হবে এবং এর বেশি কিছু নয়। আমরা হামলার সম্ভাবনার বিষয়ে সচেতন ছিলাম। যা হয়েছে তা অবাক করার মতো কিছু ছিল না।’
গত সপ্তাহে সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরায়েলে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখ-ে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়।
যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি অস্বীকার করে বলেছেন, ওয়াশিংটন সুইস মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু ৭২ ঘণ্টার আগে কোনো নোটিশ পায়নি।
তিনি বলেন, ‘এটা একেবারেই সত্য নয়। তারা কোনো সতর্কতা দেয়নি, এমনকি কোনো ধারণাও দেয়নি যে টার্গেট কী হবে, কাদের সরিয়ে নিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat