×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ২৩৪৫৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি মুক্তি পাওয়া লোকসাহিত্যের অনন্য সম্পদ মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’ চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে প্রথম সিনেমাতেই আলাদা করে নজর কেড়েছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মন্দিরা চক্রবর্তী। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। 
সিনেমাটি মুক্তির পর এখন সবাই আমাকে ‘কাজলরেখা’ নামে ডাকছেন- নিজের উচ্ছ্বাস এভাবেই গণমাধ্যমকে জানিয়েছেন মন্দিরা চক্রবর্তী।মন্দিরা জানান, বড় পর্দায় প্রথম নিজের উপস্থিতি অন্যরকম সময় কাটছে। চারপাশের মানুষজন প্রশংসা করছেন। বন্ধুরা প্রশংসা করছেন। পরিবার থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।
‘‘প্রথম অভিনীত সিনেমা ‘কাজলরেখা’ দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। পহেলা বৈশাখেও প্রেক্ষাগৃহে গিয়েছি। ফুরফুরে মেজাজে ছিলাম। একটি সিনেমা বড় দুটি উৎসবকে ধরতে পেরেছে। সীমান্ত সম্ভারে গিয়েছিলাম নববর্ষের দিন। ওখানেও ‘কাজলরেখা’ হাউসফুল যাচ্ছে। আমি মনে করি ঈদ ও পহেলা বৈশাখ আমার জন্য, ‘কাজলরেখা’র জন্য ভালোবাসা নিয়ে এসেছে।’’- বলেন নবাগত এ অভিনেত্রী। 
দর্শকদের নিয়ে মন্দিরা জানান, অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। অনেক দর্শক ‘কাজলরেখা’ নামেই ডেকেছেন। এটা বড় প্রাপ্তি।প্রথম সিনেমা থেকে অর্জন বলতে মানুষের ভালোবাসাটাকেই গুরুত্ব দিচ্ছেন মন্দিরা।
গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। আর খল চরিত্রে কাজ করেছেন খাইরুল বাশার।আরও আছেন অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওনসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat