×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ২৩৪৩৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত শাসিত কাশ্মীরে একটি নদীতে নৌকা ডুবে চারজন প্রাণ হারিয়েছে এবং আরো ১৯ জন এখনো নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দুর্ঘটনার পর উদ্বিগ্ন ও শোকার্ত পরিবারের সদস্যরা নদীর তীরে জড়ো হয়। এ সময় সামুদ্রিক কমান্ডোদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীদের রাবার বোটের সাহায্যে প্রাণে বেঁচে যাওয়া লোকজনকে খুঁজে বের করার জন্য দৌড়ঝাঁপ করতে দেখা যায়।
নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও রয়েছে। তারা স্কুলে যাওয়ার পথে যানজট এড়াতে শ্রীনগর শহরের ঝিলাম নদীতে নৌ দুর্ঘটনার শিকার হয়।
নগরীর প্রধান হাসপাতালের সুপারিনটেনডেন্ট মুজাফফর জারগার সাংবাদিকদের বলেন,‘নৌকা দুর্ঘটনায় আমরা ৪ জনের লাশ পেয়েছি।’
হাসপাতালে আরো তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কাশ্মীরের শীর্ষএক কর্মকর্তা এএফপি’কে বলেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ২৬ জন যাত্রী ছিল।
কাশ্মীরের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা মনোজ সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘শ্রীনগরে নৌকা ডুবিতে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’
কাশ্মীরে সকালের যানজট এড়াতে অনেক অফিস কর্মী এবং স্কুল শিক্ষার্থীরা তাদের গন্তব্যে যেতে নৌকা ব্যবহার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat