×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ২৩৪৩৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মারমা সম্প্রদায়ের সাংগ্রাই বা জলউৎসবের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে পাহাড়ের বৈসাবী উৎসব।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থা মাসসের আয়োজনে থাকছে দিনব্যাপী নানা কর্মসূচি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা সংস্কৃতি সংস্থার(মাসস) সভাপতি অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মারমাদের ঐতিহ্যবাহী  সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান(যুগ্ম সচিব) মো: হারুনুর রশীদ, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো: আনোয়ার লতিফ খান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ।
নতুন বর্ষকে বরণের এ উৎসবকে কেন্দ্র করে মারমাদের  মারমা পাড়াতে বইছে জল উৎসবের জোয়ার। মারমারা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এ জল উৎসব করে থাকে।
পুরাতন বছরের যে গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এ জল উৎসবের মাধ্যমে। সাংগ্রাই জলোৎসব মারমাদের প্রধান সামাজিক অনুষ্ঠান হওয়ায় অত্যন্ত জাকজমকভাবেই সাংগ্রাই উৎসব পালন করে মারমা সম্প্রদায়।
পাহাড়ে  সামাজিক ঐক্য গড়ে তুলতে বৈসাবি উৎসবকে একটি শ্বাশত রূপ দেয়ার কথা বলেন জল উৎসবে আসা সকলে।
রাঙ্গামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জলউৎসবের মধ্য দিয়েই বৈসাবী উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও এপ্রিলের শেষ অবধি পর্যন্ত পাহাড়ের প্রত্যন্ত এলাকায় চলবে বৈসাবী উৎসবের আমেজ।
পুরাতন বছরের সকল দুঃখগ্লানি  ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে এ জল উৎসব  সমবেত হয়েছেন পাহাড়ের মারমাসহ সকল সম্প্রদায়ের মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat