×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩৪৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, দেশের উন্নয়নে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নের জন্য মূল চালিকা শক্তি। প্রবাসী ও তাদের পরিবারের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই কাজ করে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের বাবুরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ব্যবস্থাপনায় প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দীপু মনি আরো বলেন, একটা সময় ছিলো প্রবাসীদের প্রতি পদে পদে বিভিন্ন  ধরনের প্রতারণা ও হয়রানির শিকার হতে হতো। এখন প্রতারণার সুযোগ অনেক কমে গেছে। এখন বৈধ ভিসা নিয়ে আগের তুলনায় অনেক বেশী লোক বিদেশে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat