×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ২৪৩৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করে যাত্রা শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ৫টি দল নিয়ে প্রথমবার শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২/২০২৩।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ। আম্পায়ার হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, ডিএসএ সদস্য আব্দুর রশীদ তাপস, সাবেক ক্রিকেটার মামুনুর রশীদ পলাশ, মোতাহারুল শরাফ শিপন, রাকিব, মাসুদ সহ বিভিন্ন দলের খেলোয়াড়-কর্মকর্তা, দর্শক-সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অতিথিরা।     আয়োজকরা জানান, রঙিনা পোশাক, সাদা বলে ওয়ানডের নিয়মে ৫০ ওভারের প্রতিদিনের খেলায় ৫টি দল পরষ্পরের বিরুদ্ধে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলবে। প্রতি খেলায় শেরপুর রেডলাইন বাস সার্ভিসের পক্ষ ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরষ্কার প্রদান করা হবে। এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণকারী দলগুলো হলো-শেরপুর ইয়ং ক্রিকেটার্স এসোসিয়েশন (সাইকা), মৈত্রিবাড়ী ক্রিকেট ক্লাব (এমসিসি), সবুজসেনা, নাবরুণ সংঘ ও দিগন্ত ক্লাব। উদ্বোধনী খেলায় অংশ নিচ্ছে সাইকা বনাম সবুজসেনা। টস জিতে সাইকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সবুজসেনার কাপ্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat