×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ৩৩৩৪৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, অসুস্থ মানুষের আশা ভরসার আশ্রয়স্থল হচ্ছে চিকিৎসক। তাই শুধু চিকিৎসা করলেই চলবে না, চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিকতা থাকতে হবে। 
আজ শনিবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে (এমএআরএমসি-২০২৪) উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম আরো বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধু যে আদর্শ, পরিকল্পনা ও স্বপ্নের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন- তা স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির কারণে সমাপ্ত  করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কান্ডারি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন দেখে সে স্বপ্ন বাস্তবে রুপ দেন। তার প্রমাণ আজ বাংলাদেশের সকল ক্ষেত্রেই উন্নয়নের চলমান অগ্রযাত্রা । 
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নুরউল্লাহ’র সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আহসান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নুরুজ্জামান ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ। 
এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী, উন্মুক্ত আড্ডা, স্মৃতিচারণ ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। 
এর আগে আজ  বেলা ১১ টায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম আব্দুর রহিম এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। আলোচনা সভা শেষে  বিকেল  ৪টা থেকে  রাত পর্যন্ত,  ঐক্যতান ও বিশেষ ব্যান্ডদলের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat