×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ৩৪৪৪০৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় মাদক মামলায় সাদ্দাম দালাল (৩৩) ও মো: রানা হোসেন (২৯) নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত)  মোহাম্মাদ সাইফুল আলম এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সাদ্দাম দালাল সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মমিন দালালের ছেলে এবং রানা হোসেন একই গ্রামের ইয়াসিন দালালের ছেলে।
রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৯ মে সকাল সাড়ে ১০ টার সময় নড়াইল সদর উপজেলার মীর্জাপুর  ইউনাইটেড কলেজের উত্তর পাশে পুলিশ একটি যাত্রীবাহী ট্রেগার তল্লাশিকালে  সাদ্দামের কাছে থাকা  ব্যাগ থেকে ৪০ বোতল এবং রানার কাছে  থাকা ব্যাক্স থেকে ৩০ বোতল ফেনসিডিলি উদ্ধার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়।পরবর্তীতে সাদ্দাম দালাল ও রানা হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat