×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৪
  • ৪৩৪৫৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবারের গ্রীষ্মে মেজর লিগ সকার ক্লাব লস এ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিচ্ছেন ফ্রান্সের রেকর্ড গোলদাতা অলিভার গিরুদ। তার সাথে  ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
৩৭ বছর বয়সী গিরুদের সাথে ইতালিয়ান ক্লাব এসি মিলানের চুক্তি চলতি মৌসুমের পরেই শেষ হয়ে যাচ্ছে। আগামী ১ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ার ক্লাবটির সাথে গিরুদের ১৮ মাসের চুক্তির মেয়াদ শুরু হতে যাচ্ছে। এ নিয়ে গত দুই দশকেরও বেশী সময় ধরে ২০১৮ বিশ^কাপ জয়ী এই তারকা ক্যারিয়ারের অষ্টম ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। 
ফরাসি ক্লাব গ্রেনবেলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন গিরুদ। মন্টিপিলিয়ারে যোগ দেবার আগে ইস্ট্রেস ও ট্যুরসেও খেলেছেন। ২০১২ সালের হয়ে প্রথমবারের মত লিগ ওয়ান শিরোপা জয় করেন মন্টিপিলিয়ারের জার্সিতে। এরপর নয় মৌসুম কাটিয়েছেন ইংল্যান্ডে। ২০১২-১৮ সাল পর্যন্ত আর্সেনালে কাটিয়ে তিন মৌসুম খেলেছেন চেলসিতে। ২০২১ সালে ব্লুজদেও হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেন।
২০২১ সালে মিলানে যোগ দেবার পরের বছরের সিরি-এ শিরোপা জয় করেন। 
জাতীয় দলের জার্সিতে ১৩১ ম্যাচে সর্বোচ্চ ৫৭ গোল করেছেন। 
এলএএফসিতে তিনি জাতীয় দলের ঘনিষ্ট বন্ধু ও সাবেক অধিনায়ক হুগো লোরিসের সাথে মিলিত হবেন। ২০২২ কাতার বিশ^কাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হবার পর লোরিস আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন। গত ডিসেম্বরে গোলরক্ষক লোরিস টটেনহ্যাম থেকে এলএএফসিতে যোগ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat