×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৬
  • ২৩৪৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সুপার লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বিতর্কিত ক্যাচ আউট হন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার মুশফিকুর রহিম।
গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩১৮ রান করে মোহামেডান। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ইনিংসের ৩৪তম ওভারে অফ স্পিনার নাঈম হাসানের বলে ডিপ মিড উইকেট দিয়ে মারতে গিয়ে আকাশে বল তুলে দেন মুশফিক। সেখানে ড্রাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন আবু হায়দার রনি। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে বল হাতে থাকা অবস্থায় বাউন্ডারির লাইনের সীমানায় স্পর্শ করে রনির পা।
কিন্তু কোন টিভি রিপ্লের সাথে ডিপিএলের ম্যাচে তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা না থাকায় অন-ফিল্ড আম্পায়ারদের সিদ্বান্ডে আউট হন মুশফিক।
এ  আউটের ঘটনায় কাল কোন প্রতিক্রিয়া না জানালেও, আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে রনির নেওয়া ঐ ক্যাচের স্ক্রিনশট পোস্ট করেন মুশফিক। লাল বৃত্ত দিয়ে রনির পা চিহ্নিত করে মুশি বুঝিয়েছেন, সীমানার দড়ি স্পর্শ করেছে রনির পা। ঐ ছবির ক্যাপশনে ‘স্যালুট’ দেওয়ার তিনটি ইমোজি দিয়ে ইংরেজিতে মুশফিক লিখেছেন, ‘মাশা আল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat