×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ২৩৪৩৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সমন্ত লাল সেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর স্বাস্থ্যমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১৫ আগস্টের  বীর শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ বীর শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনায় প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সামন্ত লাল সেন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা এবং গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat