×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ৪৩২৪০৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ যাত্রী।
শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সরদার (৬০) বরিশালের হিজলা উপজেলার পওনীভাঙ্গা এলাকার মৃত হামদু সরদারের ছেলে। আহতদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি পিকআপ ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে ডানদিকের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রন হারায় চালক। এ সময় বিপরীত দিক রাজধানী ঢাকা ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সবুজ সরদার নিহত হন। এ সময় হানিফ পরিবহনের চালকসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে হাইওয়ে পুলিশ।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক সবুজ সরদার মারা গেছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার এসআই বিজয় প্রসাদ রায় জানান, পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat