×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ৪৫৭০৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে প্রতিবছর উচ্চ হারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হচ্ছে। কিন্তু কর-জিডিপির অনুপাত কাঙ্খিত পর্যায়ে নেওয়া যাচ্ছে না। রাজস্ব আয় বাড়ানোর জন্য প্রয়োজন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার কর্মসূচি বাস্তবায়ন, রাজস্ব প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি, কর আদায় পদ্ধতি পুরোপরি ডিজিটালাইজড করা এবং বেশ কিছুখাতে কর অব্যাহতি সুবিধা প্রত্যাহার করতে হবে।
রোববার রাজধানীর কারওয়ানবাজার সিএ ভবনে দ্য ইন্সটিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্ডস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত আগামী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
আইসিএি প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
আইসিএবির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, রপ্তানিমূখী পোশাক শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র(জেবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল হক, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ এবং সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন ও আমিনুর  রহমান, ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান, ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাবেক সাধারন সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বোস প্রমূখ।  
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রতিবছর আমাদের উচ্চহারে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে। কিন্তু কর-জিডিপি অনুপাত বাড়ানো সম্ভব হচ্ছে না। এর জন্য এনবিআরে আমূল সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন জরুরি। একইসাথে তিনি কর আদায় পদ্ধতি পুরোপুরি অনলাইনে আনার উপর গুরুত্বারোপ করেন।
আহসান এইচ মনসুর বলেন,আগামী বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এজন্য তিনি বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। নতুন টাকা ছাপানো বন্ধ করতে হবে। একই সাথে তিনি অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ কমানোর পরামর্শ দেন।
তিনি রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য ভ্যাট আইন-২০১২ আগের অবস্থায় ফিরিয়ে আনার জোরালো সুপারিশ করেন।
এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান কর অব্যাহতি সুবিধা প্রত্যাহারের পরামর্শ দিয়ে বলেন,এটি ঢালাওভাবে করলে চলবে না। পরীক্ষী-নিরীক্ষা করে যৌক্তিকভাবে করতে হবে। যেসব খাতে কর অবকাশ সুবিধা প্রত্যাহার করলে শিল্পায়ন ও কর্মসংস্থান বাঁধাগ্রস্ত হবে সেখানে এই সুবিধা প্রত্যাহার করা যাবে না।
বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম অভিযোগ করেন এইচএস কোড জটিলতার কারণে অনেক ব্যবসায়ী কাস্টমস কর্মকর্তাদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন এবং অতিরিক্ত জরিমানা গুনতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat