×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৯
  • ৫৬৫৫৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।  
সোমবার সকাল ১১ টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে তিনি মেলায় অংশগ্রহনকারী ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান হোসেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২দিন ব্যাপী এ বিজ্ঞান মেলার আয়োজন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat