×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৫৬৬৬০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ  র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস ২০২৪ পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে  শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হুসাইন'র সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কায়সার খসরু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, সজল উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন প্রমুখ।
সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শ্রমিকলীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat