×
ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ২৩৫০২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  
এতে ঘটনাস্থলে নিহত হয় প্রাইভেটকারের ৫ আরোহি। নিহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মোজ আলীর ছেলে জামাল মিয়া (৪০), জামাল মিয়ার স্ত্রী কামরুন নাহার (৩৫), ছেলে মো. অনন্ত (১১), ছোট ভাই এনামূল (৩৫) এবং প্রাইভেটকার চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বরপাশা গ্রামের ইউনুছ বেপারীরর ছেলে হারুন বেপারী।
শায়েস্থাগঞ্জ হাইওয়ে ওসি বদরুল করিম জানান জানান, জামাল মিয়ার পরিবারের ৪ সদস্য একটি প্রাইভেট কার ভাড়া করে ঢাকার সাভার হেমায়েতপুর থেকে বুধবার সকালে সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত করতে যান। জিয়ারত শেষে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুছড়ে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় কারের ৫ আরোহিকে মৃত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত দুটো গাড়ী জব্দ করা হয়েছে উল্লেখ করে পুলিরেশর ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat