×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ৬৭৮৮১৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফায় অভিযানের বিষয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করেছেন।এই সতর্কতা সত্ত্বেও ইসরায়েল রাফায় অভিযান চালানোর বিষয়ে অনড় রয়েছে এবং ফিলিস্তিনীদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ জারি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, হামাস গাজায় জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে।
যুক্তরাষ্ট্র হামাসের রাজি হওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক বিল বার্নস আরব মিত্রদের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মধ্যপ্রাচ্য সফর করছেন।
এদিকে জো বাইডেন এপ্রিলে নেতানিয়াহুকে হুঁশিয়ার করে বলেছিলেন, রাফায় অভিযান চালানো হবে ভুল।
এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন গত সপ্তাহে জেরুজালেমে বলেছেন, রাফায় আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিকের কারণে সেখানে কোন অভিযান চালানো উচিত হবে না।
হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, বাইডেন সোমবার আবারো রাফা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য কোন মানবিক পরিকল্পনা দেখছে না।
সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা মনে করি রাফায় এ মুহুর্তে অভিযান চালালে ফিলিস্তিনী  জনগণের দুর্ভোগকে রাতারাতি বাড়িয়ে তুলবে এবং বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে যাবে।
কিন্তু বাইডেন ও নেতানিয়াহুর ফোনালাপের কয়েকঘণ্টা পরই ইসরায়েল রাফা থেকে ফিলিস্তিনীদের সরে যেতে দ্বিতীয় দফায় নির্দেশ জারি করে বলেছে, তারা সেখানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ইসরায়েল সোমবার রাতে রাফা এলাকায় বিমান হামলা জোরদার করেছে।  
ইসরায়েলী সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি  বলেছেন, ইসরায়েলী বিমান সোমবার রাফায় ৫০টিরও বেশি সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে আটক করে। এখনও তাদের কাছে ১৫০ জিম্মি আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat