×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ২৩৪৮৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় প্রথম ধাপে আগামী কাল ৮ মে'২০২৪ তিন উপজেলা পরিষদের নির্বাচন। উপজেলাগুলো হচ্ছে পত্নীতলা উপজেলা, বদলগাছী উপজেলা এবং ধামইরহাট উপজেলা। 
জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান জানিয়েছেন এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
পতœীতলা উপজেলায় ৭৪টি, ধামইরহাট উপজেলায় ৫৩টি ও বদলগাছী উপজেলায় ৬৪টিসহ মোট ১৯১টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। 
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে পত্নীতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৯০ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১ হাজার ৩০ জন। ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৬২৬ জন, মহিলা ভোটার ৭৯ হাজার ৬১৮ জন ও হিজড়া ভোটার ২ জন। বদলগাছী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৭৬ হাজার ১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ২২০ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৭৮১ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat