×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ৪৩৫৩৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ ও তাঁর সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায়।
তিনি আরো বলেন,  তাই বঙ্গবন্ধু কবিগুরুর অমর সৃষ্টি ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেন।
নারায়ন চন্দ্র চন্দ আজ জেলার শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাচারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনদিনব্যাপী জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এর আগে ভূমিমন্ত্রী রবীন্দ্র কাচারি বাড়িতে পৌঁছলে স্থানীয় সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিগণ তাঁকে স্বাগত জানান। 
এরপর বেলুন উড়িয়ে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন ভূমিমন্ত্রী।
নারায়ন চন্দ্র চন্দ বলেন, আমাদের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' গানটি এখন পরিণত হয়েছে বাংলাদেশের জাতীয় ঐক্যের অন্যতম প্রতীকে। 
রবীন্দ্র চিন্তায় উজ্জীবিত হয়ে বিশ্বের দরবারে স্মার্ট ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে উঁচু করে তুলে ধরতে তরুন প্রজন্মের প্রতি  আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গা অধিগ্রহণ ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুততার জন্য সংশ্লিষ্ট সকল অংশীজন একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী আরো বলেন, ভূমি মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব এলে তা দ্রুত নিষ্পত্তি করা হবে।
স্থানীয় সরকার বিভাগের সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আজাদ রহমান।
সংস্কৃতি মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ জেলা প্রসাশনের ব্যবস্থাপনায় ২৫, ২৬ ও ২৭ বৈশাখ তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাদপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও তিনদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও সেমিনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat