×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৪৩৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেটফ্লিক্সে ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজটি মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। এ সিরিজে মনীষা কৈরালার পালক কন্যা লাজ্জোবন্তী চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে নাকি ৯৯টি শট এনজি হয়েছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে হাজির হয়ে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। রিচা বলেন, ‘শুটিংয়ের সবচেয়ে খারাপ দিনটিও আমার সবচেয়ে ভালো দিন হয়ে উঠেছিল। রিটেকের ক্ষেত্রে আমার নাম্বার সর্বোচ্চ, এটি ছিল নাচের দৃশ্য, যেখানে ৯৯টি রিটেক দিয়েছি। সেঞ্চুরি হয়ে যাচ্ছিল দেখে শুটিং বন্ধ করে দিই।’
এমন পরিস্থিতি সামলানো মোটেও সহজ নয় বলে মন্তব্য করেছেন রিচা। তিনি আরও বলেন, ‘এটা সহজ বিষয় না, যখন আপনি ২০০-৩০০ সহশিল্পীকে নিয়ে নাচ করছেন আর ব্যর্থ হচ্ছেন। কিন্তু যখন এটি কাটিয়ে উঠবেন, তখন সত্যি এটি ‘ওয়াও!’
বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত সেট, নজরকাড়া লুক। ‘বাজিরাও মাস্তানি’, ‘দেবদাস’সহ একাধিক সিনেমায় তার প্রমাণ দিয়েছেন। ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজটি তার প্রথম ওয়েব সিরিজ।
এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat