×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৪৩৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বঙ্গবন্ধু ১৯২৭ সালে এ স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হন। আজ সোমবার দুপুরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিশু-শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। 
প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত  গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করে সাজাবার উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শীগগীরই এর কাজ শুরু হবে। তিনি আশাপ্রকাশ করেন, এ বিদ্যালয়ের শিশুরা জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার দীক্ষা গ্রহণ করবে। দেশ ও মানুষকে ভালোবাসবে। প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা। আর এ লক্ষ্য অর্জনে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 
এ মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিকসহ স্থানীয়, জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 
এর আগে, প্রতিমন্ত্রী টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৩০ সালে তৃতীয় শ্রেণি পর্যন্ত এ স্কুলে পড়াশোনা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat