×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ৫৬৬০৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টার থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৩জন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার (কচুয়া ও ফরিদগঞ্জ) মো. মোজাম্মেল হোসেন। এ সময় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।
এই নির্বাচনে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দের পর নিজ-নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা নেমেছেন এই দুই উপজেলার প্রার্থীরা।
এর আগে রোববার এই দুই উপজেলায় তিনজন চেয়ারম্যান প্রার্থী ও দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। আগামী ২৯ মে ইভিএমের মাধ্যমে এই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat