×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ২৩৪৪০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে বরাবরের মতো এবারও স্বমহিমায় উজ্জ্বল ঐশ্বরিয়া রাই। তবে উৎসবের দ্বিতীয় দিন (শুক্রবার) অভিনেত্রীর ঝলমলে সাজপোশাক দেখে তুমুল সমালোচনা করছেন নেটিজেনরা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ছিল কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। সেদিন ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’-এর স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার আগে রেড কার্পেটে হাঁটেন ঐশ্বরিয়া রাই। পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের তৈরি ফিরোজা ও রূপালি রঙের উজ্বল এক গাউনে সেজে উঠেছিলেন সাবেক বিশ্বসুন্দরী। 
কিন্তু অভিনেত্রীর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, অনেকেই কটাক্ষ করে তার পোশাককে জন্মদিনে বাড়ি সাজানোর সরঞ্জামের সঙ্গে তুলনা করেন।
তার পোশাক দেখে একব্যক্তি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই পোশাকের অনুপ্রেরণা কী ছিল? জন্মদিনের পার্টি? আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন, ঐশ্বরিয়া।’
অন্য আর এক এক্স ব্যবহারকারী শিবাঙ্গী যাদব তার এক্স হ্যান্ডেলে ‘কান’-এর দ্বিতীয় দিনে নায়িকার একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ঐশ্বরিয়া আপনার কাছে আমার আন্তরিক আবেদন দয়া করে আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন।
আপনি এত সুন্দরী, কিন্তু এটা কেমন পোশাক বলুনতো! আমি আশ্চর্য হয়ে যাচ্ছি।’ অন্য আরও এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘আমি জানি না কেন কিন্তু আমার দেখে মনে হচ্ছে ঐশ্বরিয়ার স্টাইলিস্ট তাকে মেট গালার জন্য সাজিয়েছেন কানের জন্য নয়।’
এদিকে কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা। নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে।
গত বৃহস্পতিবার কান উৎসবে আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মুম্বাই এয়ারপোর্টে ঐশ্বরিয়াকে প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat