×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৪৩৫০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছে।আজ শনিবার সকাল ৯টার দিকে লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের মনপতি বাজারের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হয়েছেন।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা সংবাদ মাধমে দেয়া এক বিবৃতিতে এই হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হারুনুর রশীদ  জানান, আজ সকালে প্রতিপক্ষের গুলিতে দুইজন ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পর পরই আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat