×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ২৩৪৩৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আব্দুর রহমান খান শ্রদ্ধা জানিয়েছেন।
আজ  সোমবার বেলা ১২ টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫  আগস্টের শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় ফরিদপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম আজাদ, এজিএম শহীদুল ইসলাম, ফারুক আহমেদ, টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জ্যোতির্ময় পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat