×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৬৫৬০০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ করেছেন।
আজ উজবেকিস্তানে অনুষ্ঠিত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ও উজবেকিস্তান এয়ারওয়েজের চেয়ারম্যান সুখরাট সাভকাতোভিচ এর মধ্যে এক বৈঠকে এই গুরুত্বারোপ করেছেন।
এসময় উজবেকিস্তান এয়ারওয়েজের ডেপুটি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশ-উজবেকিস্তানের ক্রমবর্ধমান দ্বি-পাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতির চিত্র তুলে ধরে দু’দেশের মধ্যকার ব্যবসায়িক, বিনিয়োগ সম্পর্ককে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর জোর গুরুত্ব আরোপ করেন। উজবেকিস্তানের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনে বাংলাদেশের জনগণের আগ্রহের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সরাসরি ফ্লাইট পরিচালনা দু’দেশের পর্যটন ও সংস্কৃতিক সহযোগিতাকে বিকশিত করার পাশাপাশি তা দু’দেশের জনগণের মধ্যকার বিরাজমান বন্ধুত্ব ও বোঝাপোড়াকেও আরো গভীর ও শক্তিশালী করবে।
চেয়ারম্যান সুখরাট সাভকাতোভিচ ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার তাৎপর্যও যৌক্তিকতার বিষয়ে রাষ্ট্রদূতের মতামতকে সমর্থন করে এ বিষয়ে উজবেক এয়ারওয়েজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তাকে অবহিত করেন।
ঢাকা-তাসখন্দ রুটে উজবেক এয়ারলাইনস চালুর বিষয়ে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিরসনে তিনি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ-উজবেকিস্থানের মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করার প্রয়াসে সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারে উভয়ই তাদের চলমান প্রচেষ্টা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat