×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৫-২১
  • ৪৩৫৪৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আন্তর্জাতিক বিমান বন্দরটি ১১ সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার খুলে দেয়া হয়েছে।
দেশটিতে সংঘবদ্ধ সহিংসতা তীব্র রূপ নেয়ার প্রেক্ষাপটে বিমান বন্দরটি বন্ধ করে দেয়া হয়েছিল।
এখন পর্যন্ত একটি এয়ারলাইন্স সানরাইজ এয়ারওয়েজ পোর্ট-অ-প্রিন্স ও ফ্লোরিডার মিয়ামির মধ্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে সোমবার সন্ধ্যায় ফ্লোরিডাগামী একটি ফ্লাইট টাউসাইন্ট লুভারচার আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানবন্দর বন্ধ শেষে পুনরায় খোলার পর এই বিমানই প্রথম চলাচল শুরু করলো।
সানরাইজ জানিয়েছে, বর্তমানে সোমবার, বুধবার ও শনিবার তাদের বিমান চলাচল করবে।  
সংঘবদ্ধ চক্রের সমন্বিত আক্রমণের প্রেক্ষিতে টাউসাইন্ট লুভারচার আর্ন্তজাতিক বিমানবন্দরটি মার্চের প্রথম দিকেই বন্ধ করে দেয়া হয়।
সংঘবদ্ধ চক্রটি প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগের দাবিতে নানা ধরনের সংঘাতমূলক কাজ শুরু করে। একপর্যায়ে হেনরি পদত্যাগ করে কেনিয়া চলে যান। কিন্তু বিমানবন্দরে নিরাপত্তাহীনতার কারনে তিনি দেশে ফিরতে ব্যর্থ হন।
তার পদত্যাগের পর থেকে একটি অস্থায়ী পরিষদ হাইতির শাসন কাজ চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat