×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৩২৪৫৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামীকাল সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত ও এর ক্ষয়ক্ষতি এড়াতে আজ দুপুর ১২টা থেকে এ বিমানবন্দরের সব ধরণের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। 
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ সন্ধ্যা ৭টায়  জানান, ‘ঘূর্ণিঝড় রেমাল-এর কারণে আবহাওয়া অধিদপ্তর এ অঞ্চলে ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করলে, আমরা দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহ আমানতের কার্যক্রম বন্ধ করে দিই। বিপদ সংকেত বহাল থাকায় আমরা আগামীকাল সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত কোনো ধরণের অপারেশনাল কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’
তসলিম আহমেদ জানান, ‘আজ সারাদিনে ৮টি অভ্যন্তরীণ ও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। এর মধ্যে একটি হজ ফ্লাইট ছিল। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে, পরবর্তীতে বিমানের শিডিউল নির্ধারণ করা হবে।’
তিনি জানান, ‘বিমানবন্দরের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। ঝড়-বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় থাকা সবকিছুই ঢেকে দেয়া হয়েছে। আমরা বিমানবন্দরের সব কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছি।’
উল্লেখ্য, বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূল-ঘেঁষে স্থাপিত এ বিমানবন্দরে ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat