×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৩৫৪৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের  প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী মাসে সুইজারল্যান্ডে এক শান্তি সম্মেলনে  যোগদানের আহ্বান জানিয়েছেন। এক আবেগঘন ভিডিও’তে প্রচন্ড বোমা বর্ষণে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় নগরী খারকিভের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ইউক্রেনীয় নেতাকে ইংরেজিতে এই আহবান করতে দেখা গেছে। খবর এএফপি’র।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতা প্রেসিডেন্ট বাইডেন ও চীনের  নেতা  প্রেসিডেন্ট শি’র কাছে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন,“আমি বিশ্ব নেতাদের মধ্যে যারা এখনও বিশ্বব্যাপী শান্তি সম্মেলনের বৈশ্বিক প্রচেষ্টা থেকে দূরে আছেন, তাদেরকে দয়া করে ব্যক্তিগত  নেতৃত্ব ও অংশগ্রহণের মাধ্যমে শান্তি সম্মেলনকে সমর্থন করার  আবেদন জানাচ্ছি।” জেলেনস্কি বলেন,  নেতাদের উপস্থিত হওয়া উচিত, কারণ বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠের প্রচেষ্টাই সমস্ত প্রতিশ্রুতি পূরণের সর্বোত্তম গ্যারান্টি। তিনি বলেন, তিনি তেমন নেতাদেরই উপস্থিতি চান, যাদের রাশিয়া প্রতারণা করতে পারবে না।
১৫-১৬ জুন লুসার্নের কাছে একটি বিলাসবহুল রিসোর্টে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইউক্রেনের অনুরোধে সুইস সরকার সম্মেলনটির আয়োজন করছে। সম্মেলনটি মাত্র এক দিন স্থায়ী হবে বলে মনে করা হচ্ছে। ১৬০ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে রাশিয়া এতে যোগ দেবে না। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে  জি৭, জি২০ ও ব্রিকস গ্রুপের সদস্যরা রয়েছেন। তবে বাইডেনের উপস্থিতি এখনো নিশ্চিত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat