×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৪৩৪৫৮৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সুদানের যুদ্ধ অবসানের প্রয়োজনীয়তা নিয়ে মঙ্গলবার দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সাথে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, এ দু’জন সুদানের জনগণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সুদানের সংঘাত অবসানের প্রয়োজনীয়তা এবং ক্রস বর্ডার এবং ক্রস লাইনসহ দেশটিতে অবাধে মানবিক সাহায্য প্রবেশ কার্যকর করা নিয়ে আলোচনা করেন।
মিলার বলেন, প্রায় ৩০ মিনিট ধরে ফোনালাপকালে ব্লিঙ্কেন জেদ্দা প্ল্যাটফর্মে ফের আলোচনা শুরু করার বিষয়েও আলোচনা করেন। তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তা এবং উত্তর দারফুরের এল-ফাশারে শত্রুতামূলক কর্মকান্ড হ্রাসের বিষয় নিয়েও আলোচনা করেন।
গত এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র বলেছিল, আগামী তিন সপ্তাহের মধ্যে সৌদি আরব তার জেদ্দা শহরে সুদানের যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার আয়োজন করবে। যদিও এমন আলোচনার তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
সুদানে গত দু’সপ্তাহের লড়াইয়ে কমপক্ষে ১৩৪ জন প্রাণ হারিয়েছে। এতে এল-ফাশের শহরে আরো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ) প্রাণহানির এ সংখ্যা প্রকাশ করে।
২০২৩ সালের এপ্রিল থেকে সেনাপ্রধান বুরহান এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) কমান্ড করা তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান ডাগলোর নেতৃত্বে সুদানের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধের কারণে দেশটি বিপর্যস্ত হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat