×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৪৩৫৫৪৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।  নির্বাচন পরিচালনা-১ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ব্যালট পেপারে সরবরাহকৃত প্রতীকের সঙ্গে বরাদ্দকৃত প্রতীকের অমিল থাকায় আজ চলমান বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হালো।
বজ্ঞপ্তিতে বলা হয়- উক্ত উপজেলা পরিষদের অন্য অর্থাৎ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন চলমান থাকবে।
‘বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ইফতারুল ইসলাম মামুনকে আইসক্রিম প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতীক বরাদ্দের দিন তাকে কাঠিযুক্ত আইসক্রিমের যে ছবি দেখানো হয়েছিল বুধবার সকালে  ভোটগ্রহণকালে ব্যালটে তার পরিবর্তে কোন আইক্রিম সম্বলিত প্রতীক দেখা গেছে। ’
এর আগে  বিষয়টি ভোটগ্রহণ শুরু হওয়ার পর পরই বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভোটাদের কাছে থেকে জানতে পারেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন। তিনি অভিযোগ করেন যে, প্রতীক বরাদ্দের দিন তাকে কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়।
সেই আইসক্রিমের ছবি নিয়ে নির্বাচনী প্রচারনা চালাই। নির্বাচনী পোস্টারেও কাঠি যুক্ত ছবি সংযুক্ত করেন। কিন্তু আজ ভোট শুরু হওয়ার পর জানতে পারেন  ব্যালটে তাকে দেয়া বরাদ্দকৃত সেই প্রতীক নাই। কাঠিওয়ালা আইসক্রিমের পরিবর্তে “কোন আইসক্রিমের” ছবি দেওয়া হয়েছে। এতে ভোটাররা প্রতীক চিনতে পারছেন না। বিষয়টি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পর তিনি ফেসুবকে প্রচার চালানোর পরামর্শ দেন। কিন্তু তাতে আমি সন্তুষ্ট হতে পারছিলাম না।’
বরাদ্দ করা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে দেখানো প্রতীকের অমিলের কারণ প্রসঙ্গে জানতে চাইলে জেল সিনিয়র নির্বাচন কর্মকর্ত জানান, সংবাদ মাধ্যমে নির্বাচন কমিশন বিষয়টি জানতে পারে  পুরুষ ভাইস চেয়ারম্যনের  ভোট স্থগিত ঘোঘণা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat